বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

০৯ নভেম্বর ২০২২, ১০:২৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
বিএসএফের গুলিতে দুই  যুবক নিহত

বিএসএফের গুলিতে দুই যুবক নিহত © সংগৃহীত

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে দুই বাংলাদেশি গরু রাখাল নিহত হয়েছেন। নিহতরা হলেন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

বুধবার (৯ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি রাখাল লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নম্বর পিলার এলাকায় গরু পারাপার করতে যান। এ সময় বিএসএফ ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আনোয়ার ও ওয়াসকুরুনী নামে দুই রাখাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি রাখালরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

আরও পড়ুন: নেপালে ভূমিকম্পে নিহত ৬

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমসের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু পারাপার করতে সীমান্তে যাওয়ায় বিএসএফের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে থাকা রাখালারা মরদেহ বাড়িতে নিয়ে এসেছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬