প্রক্সি দিতে গিয়ে আটক মাদরাসাছাত্র, পরীক্ষার্থী বহিষ্কার

০৭ নভেম্বর ২০২২, ০১:২৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
আটক মাদরাসাছাত্র

আটক মাদরাসাছাত্র © সংগৃহীত

রাজশাহীর পবায় আলিম পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন মোকবুল হোসেন নামে এক মাদরাসাছাত্র। পরে তাকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) দুপুরে রাজশাহীর পবায় উপজেলার নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আলিম পরীক্ষার্থী আবুল হায়াতের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন আলীগঞ্জ মধ্যপাড়া রুস্তম আলীর ছেলে মোকবুল হোসেন। মূল পরীক্ষার্থী ভালো ছাত্র না হওয়ায় তার পরিবর্তে পরীক্ষা দিতে আসেন মোকবুল।

এ সময় পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ওই কেন্দ্র পরিদর্শনকালে মকবুল হোসেনকে সন্দেহ হয়। বিষয়টি কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের জানান তিনি। পরে মকবুলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রবেশপত্র যাচাই বাছাই করে নিশ্চিত কেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে, তিনি অন্যের পরীক্ষা দিতে গিয়েছেন। 

আরও পড়ুন: কবরস্থানের গাছে ঝুলছিল এইচএসসি পরীক্ষার্থীর নিথর দেহ

প্রক্সির ঘটনা প্রমাণিত হওয়ায় সহকারী কমিশনার অভিজিৎ সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মকবুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে সকল পরীক্ষা থেকে বহিষ্কার করেন।

মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬
মড়কে মুরগিশূন্য পোল্ট্রি খামার—বার্ড ফ্লু বলছেন খামারি, ভাই…
  • ২১ এপ্রিল ২০২৬
সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬