ফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

২৭ অক্টোবর ২০২২, ১০:০২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প © ফাইল ছবি

২৪ ঘণ্টা পার হতে নাতেই আবারও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে খুন হয়েছে দুই রোহিঙ্গা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের ‘সি’ ব্লকে গুলি করে দুই রোহিঙ্গাকে খুন করা হয়।

এরা হলেন, এই ক্যাম্পের কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) ও মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)।

এপিবিএন জানায়, ভোরে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে ওই দুই রোহিঙ্গাকে ক্ষত-বিক্ষত করে। ঘটনাস্থলে ইয়াছিনের মৃত্যু হয় এবং আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তাদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: বিএনপির কমিটিতে থাকা দুই শিক্ষক বরখাস্ত

১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগের দিন বুধবার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মো. জসিম নামের এক রোহিঙ্গা সশস্ত্র একদল মুখোশধারীর হাতে নিহত হন, অপর রোহিঙ্গা সালাম মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রথমে তার মৃত্যুর খবর চাউর হলেও তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহে সংঘর্ষে নিহত বিএনপি নেতা তরু মিয়া মরদেহ প্রতিবাদ ম…
  • ১৪ মার্চ ২০২৬
মশার বংশবিস্তার রোধে নেত্রকোনায় জেলা প্রশাসনের সচেতনতা কর্ম…
  • ১৪ মার্চ ২০২৬
বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্…
  • ১৪ মার্চ ২০২৬
ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার, মার্কেটে ক্রেতাদের ঢল
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081