মা-বাবার চোখের সামনে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় ছাত্র

২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৮ PM
রেললাইনে পড়ে আছে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

রেললাইনে পড়ে আছে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ © সংগৃহীত

নাটোরের লালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারিয়েছেন হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামের বিশ্ববিদ্যালয় ছাত্র। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে আবদুলপুর রেলজংশনে ট্রেনে কাটা পড়েন তিনি।

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমতিয়াজ। পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় তাঁর বাড়ি। বাবা ইসাহক আলী পাবনা জজকোর্টের আইনজীবী।

হাসানুজ্জামানের বন্ধু প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, কমিউটার ট্রেনে তারা একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহী যাচ্ছিলেন। আবদুলপুর রেলজংশনের প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়ালে ইমতিয়াজ পুরি খাওয়ার জন্য নামেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে হাতল ধরে ট্রেনে ওঠার চেষ্টা করেন তিনি।

আরো পড়ুন: ঘরের বাইরে তালা দেওয়া, ভেতরে স্বামী-স্ত্রীর লাশ

তবে এ সময় হাত পিছলে ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি চলে যাওয়ার পর লোকজন ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। দুর্ঘটনার সময় তার মা-বাবা ভেতরে বসে ছিলেন। ঘটনার পর হতভম্ব হয়ে যান তারা। ঘটনার পর কারও সঙ্গে তারা কথা বলছেন না।

স্টেশনমাস্টার জিয়াউল আলম বলেন, রেলওয়ে থানাকে খবর জানানো হয়েছে। পুলিশ এসে আইনগত ব্যবস্থা নেবে।

ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অন…
  • ০৯ নভেম্বর ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল
  • ০৯ নভেম্বর ২০২৬
পূর্বধলায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • ০৯ নভেম্বর ২০২৬
রোনালদোর ৭ নম্বর জার্সি নিতে নারাজ পর্তুগালের নতুন তারকা
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে জামায়াত এমপি গাজী নজরুলকে নিয়ে পত্র পাঠ করলেন স্পিকার
  • ০৯ নভেম্বর ২০২৬
শ্রমিকদের জন্য ৬ শহরে ১০০ শয্যার হাসপাতাল  নির্মাণ হচ্ছে: প…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950