বড় শাস্তির মুখে ডেভিড ওয়ার্নার

২৩ জুলাই ২০২৬, ১১:৩০ AM
ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার © সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এই ঘটনায় তার সর্বোচ্চ নয় মাসের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি থান্ডারের অধিনায়কত্বও হারানোর শঙ্কায় রয়েছেন তিনি।

গত এপ্রিলে সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে ওয়ার্নারের বিরুদ্ধে। পরে দ্বিতীয় দফা পরীক্ষার জন্য তাকে মারুব্রা থানায় নেওয়া হয়। পরীক্ষায় দেখা যায়, তার রক্তে অ্যালকোহলের মাত্রা আইনগত সীমার প্রায় দ্বিগুণ ছিল।

বুধবার ওয়েভারলি আদালতে ওয়ার্নারকে হাজির হতে হয়নি। তার পক্ষে আদালতে উপস্থিত হয়ে আইনজীবী ববি হিল জানান, ওয়ার্নার অভিযোগ স্বীকার করেছেন।

হিল বলেন, ‘আপাতত তথ্য জোড়ার কাজ চলছে।’

এর আগে মে মাসে আদালতে ওয়ার্নারের হয়ে দোষ স্বীকার করেন তার আইনজীবী। সে সময় তিনি বলেন, ‘ওয়ার্নার জানে ও যা করেছে তা ভুল। নিজের ভুল, বোকার মতো সিদ্ধান্ত ও মেনে নিয়েছে। গাড়ি চালানোর বদলে অ্যাপ ক্যাবে আসা উচিত ছিল।’

ওয়ার্নার জানান, ঘটনার দিন তিনি এক বন্ধুর বাড়িতে গিয়ে মদ্যপান করেছিলেন। এ বিষয়ে তার আইনজীবী বলেন, ‘ইস্টারের দিনে মদ্যপান করায় কোনও অপরাধ নেই। অনেকের মতে, এটা একদম ঠিক কাজ। ওর অপরাধ হল নিজে গাড়ি চালিয়ে আসা।’

আইনজীবী আরও জানান, শেষবার মদ্যপানের মাত্র ১১ মিনিট পরই পুলিশের হাতে ধরা পড়েন ওয়ার্নার।

ঘটনার পর অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। তবে শুধু ক্ষমা চাইলেই শাস্তি এড়ানো যাবে না। সাধারণ নাগরিকদের মতো তাকেও আইনের মুখোমুখি হতে হবে।

আগামী ১৮ আগস্ট এ মামলায় আদালতের রায় ঘোষণার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়ার্নারের সর্বোচ্চ নয় মাসের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে এই ঘটনার প্রভাব তার ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারেও পড়তে পারে। সিডনি থান্ডারের নেতৃত্ব হারানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬