বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম ইকবাল

০৭ জুন ২০২৬, ১২:৪৬ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ১২:৫৯ PM
বিসিবি নির্বাচনে তামিম

বিসিবি নির্বাচনে তামিম © টিডিসি ফটো

মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নিরুত্তাপ নির্বাচন। রবিবার (৭ জুন) সকাল ১০টায় শুরু হয়েছে এই ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে বেলা সাড়ে ১১টায় ভোট দেন তামিম ইকবাল।

সকাল ১০টায় শুরু হলেও প্রথম প্রায় ৩৫ মিনিট পর ভোট পড়েছে। ক্লাব ক্যাটাগরি থেকে তামিম ভোট দিয়েছেন। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আলোচনায় আছেন তিনি। বিসিবির সর্বশেষ অ্যাডহক কমিটির সভাপতিও সাবেক এই অধিনায়ক।

এদিকে ১৯২ জন ভোটারের মধ্যে ভোটদানের আগ্রহ প্রকাশ করেন ১৮৪ জন। যেখানে জেলা-বিভাগ ক্যাটাগরির ৭১ জন ভোটারের মধ্যে মাত্র ১৮ জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের ভোটেই খুলনা (দুজন) ও বরিশাল (একজন) থেকে নির্বাচিত হবেন তিনজন।

এদিকে ৪১ জন ভোটার অনলাইনে, অর্থাৎ ই-ভোট দেবেন বলে ব্যালটপত্র নিয়েছিলেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন আছেন। ইতোমধ্যে ৩৯ জন ই-ভোট দিয়েছেনও।

অন্যদিকে, নির্বাচনে অংশ নেওয়া পরিচালকদের একটি বড় অংশ ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোর ফল সন্ধ্যার মধ্যেই জানা যাবে।

জেলা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচিত হয়েছেন।

আওে পড়ুন : অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াড ঘোষণা, ৪ বছর পর দলে মোসাদ্দেক

খুলনা বিভাগ থেকে শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম নির্বাচনে লড়বেন। এই বিভাগ থেকে ২ জন নির্বাচিত হবেন, যেখানে এগিয়ে শফিকুল এবং শান্তনু। বরিশাল থেকে নির্বাচনে লড়ছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি। নির্বাচিত হবেন ১ জন, যেখানে মিজানুর এগিয়ে। ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল করে বৈধতা নিয়ে সিরাজউদ্দিন মো. আলমগীর পরিচালক নির্বাচিত হয়েছেন।

এদিকে, ঢাকার ক্লাব থেকে মনোনয়ন উত্তোলন ও প্রত্যাহার শেষে ১৬ জনের প্রার্থিতা বহাল রয়েছে। তারা হলেন তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

এর মধ্যে পরিচালক হওয়ার দৌড়ে তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, ফায়াজুর রহমান এগিয়ে আছেন।

শেরপুরে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • ১৮ জুলাই ২০২৬
মেসি ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাক…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শ…
  • ১৮ জুলাই ২০২৬
দেশের আরও এক নতুন পৌরসভা
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যা…
  • ১৮ জুলাই ২০২৬
লামিন ইয়ামালকে গোসল করানো সেই বিখ্যাত ছবি নিয়ে যা বললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence