শুরুর ধাক্কা সামলে স্বস্তি নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

০৮ মে ২০২৬, ১২:৫৪ PM
মুমিনুল-শান্তের জুটি

মুমিনুল-শান্তের জুটি © টিডিসি ফটো

দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও ইনিংস সামালে নেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লাঞ্চের আগেই শতরানের মাইলফলক স্পর্শ করে ফেলে বাংলাদেশ।

শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন শান্ত। উইকেটের চারদিকে দৃষ্টিনন্দন সব শট খেলে দলের রানের গতি সচল রাখেন টাইগার অধিনায়ক। অন্যদিকে সমানতালে রান তুলতে থাকেন মুমিনুলও। দুজন মিলে গড়েন পঞ্চাশোর্ধ্ব জুটি।

এতে ২৬ ওভার শেষে ২ উইকেটে ১০১ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। শান্ত ৫০ বলে ৩৯ এবং মুমিনুল ৫৭ বলে ৩১ রানে অপরাজিত আছেন।

শুক্রবার (৮ মে) মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় টাইগাররা। সপ্তম ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলেই উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানর হাতে ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসান জয়। ১৯ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
এর আগে পঞ্চম ওভারে স্লিপে ক্যাচ দিয়েও জীবন পেয়েছিলেন জয়। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

অন্যপ্রান্তে বেশ দেখেশুনেই ব্যাটিং করছিলেন সাদমান ইসলাম। পাকিস্তানের পেসারদের সামলাতে আত্মবিশ্বাসীই দেখাচ্ছিল তাকে। তবে বোলিং পরিবর্তন এনে দ্রুতই সাফল্য পেয়ে যায় পাকিস্তান।

উইকেটের খোঁজে নতুন বোলার হিসেবে হাসান আলীকে আনা হয়, আর নিজের প্রথম বলেই আঘাত হানেন তিনি। সিম মুভমেন্টে বিভ্রান্ত হয়ে তৃতীয় স্লিপে সালমান আগার হাতে ক্যাচ তুলে দেন সাদমান। ৩০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন এই টাইগার ওপেনার।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬