পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

০৮ মে ২০২৬, ১০:১৯ AM
সংগৃহীত

সংগৃহীত © সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। ফলে স্বাগতিক টাইগাররা আগে ব্যাটিং করতে নামবে। মিরপুরের উইকেটেও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

আজ (শুক্রবার) মিরপুর টেস্টের প্রথম দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল। উইকেটে ঘাস রয়েছে, আর কয়েকদিনের বৃষ্টিতে আউটফিল্ড জুড়ে সবুজের ছোঁয়া। মিরপুরের চিরাচরিত উইকেটের বদলে এবার পেসাররা বাড়তি সহায়তা পেতে পারেন এবং বড় রানের ইনিংস দেখার সম্ভাবনা রয়েছে।

মিরপুর টেস্টে বাংলাদেশ কাউকে অভিষেক করায়নি। তবে পাকিস্তান দু’জন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকার সুবাদে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হচ্ছে আজ। আগেরদিন চোটের কারণে ছিটকে গেছেন বাবর আজম, সেটিও বাড়তি সুযোগ করে দিয়েছে তরুণ ব্যাটারদের।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬