টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ‘আয়োজন করতে চায়’ পাকিস্তান

১১ জানুয়ারি ২০২৬, ০৪:১১ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। বিকল্প হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আগ্রহ দেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে নতুন সম্ভাবনার কথা জানা গেল। 

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের বরাতে জানা গেছে, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রবিবার (১১ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে জিও সুপার। 

পিসিবি সূত্রে প্রতিবেদনে জানানো হয়, আনুষ্ঠানিকভাবে আইসিসিকে তাদের আগ্রহের কথা জানিয়েছে তারা এবং পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্যও প্রস্তুত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ও আইসিসি উইমেনস কোয়ালিফায়ারের মতো বড় টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে পাকিস্তান, ফলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে সম্পূর্ণ সক্ষম তারা।

এর আগে, গত ৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করে জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তারা ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। মূলত, ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে হঠাৎ করে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পরই এই সিদ্ধান্ত আসে। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানায় বিসিবি।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালি।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে টাইগারদের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও ইতালির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশের।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9