বোর্ড পরিচালকদের জন্যও ‘কোড অব কনডাক্ট’ চান ক্রিকেটাররা

০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ PM
কোয়াবের সংবাদ সম্মেলনে

কোয়াবের সংবাদ সম্মেলনে © সংগৃহীত

তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের ‘ভারতের দালাল’ মন্তব্যে দেশের ক্রিকেটাঙ্গনে তীব্র আলোড়ন চলছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এরপর আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব আরও এক ধাপ এগিয়ে বিসিবি পরিচালকদের জন্যও কোড অব কনডাক্ট প্রণয়নের দাবি তোলে। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ক্রিকেটারদের জন্য কী বলা যাবে আর কী বলা যাবে না—সবকিছু লিখিত নিয়মে নির্ধারিত আছে। সেই স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বোর্ড পরিচালকদের ক্ষেত্রেও একই ধরনের আচরণবিধি চালু করা জরুরি।

মিঠুনের ভাষ্য, ‘দায়িত্বশীল কোনো জায়গায় যারাই থাকে তাদের কোড অব কনডাক্ট থাকা উচিত। আপনি একজন সাধারণ পাবলিক হয়ে যেকোনো কথা বলতে পারেন। কিন্তু আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আপনার অফিসে কিন্তু আপনার জবাবদিহিতা আছে। আপনি চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না। তো এই বিষয়টা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আমি জানি না এটার কোনো রুলস এন্ড রেগুলেশন আছে কিনা যে পরিচালকদের কতটুকু কী বলতে পারবেন না বলতে পারবে। তবে আমরা যেটা বলেছি, এটা অবশ্যই আমরা এটা নিন্দা জানাই। কোনো এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোন ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না।’

মিঠুন আরও বলেন, ‘ক্রিকেটকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এখানে যখন একজন সাবেক অধিনায়ক, একজন না দুইজন সাবেক অধিনায়ক, যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না উনারা কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা বা তারা উনারা এটা নিয়ে কী করবেন। বাট এটা আসলে সত্যিই গ্রহণযোগ্য নয় এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’

ট্যাগ: কোয়াব
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9