‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির

০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ AM
নাসির হোসেন

নাসির হোসেন © ফাইল ফটো

হ্যাটট্রিক হারের বৃত্ত ভেঙে অবশেষে জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে এই ম্যাচে খেলেননি সাইফ হাসান। মূলত ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা সাইফকে একাদশে রাখেনি রাজধানীর দলটি। যদিও ম্যাচসেরা নাসির হোসেন জানিয়েছেন, সাইফকে বাদ নয়, এক ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে সাইফের ব্যাপারে নাসির বলেন, ‘তাকে (সাইফকে) বাদ দেওয়া হয়নি, বিশ্রাম দেওয়া হয়েছে। ৩-৪ ম্যাচ দেখে আসলে কোনো প্লেয়ারকে জাজ করা যায় না। টি-টোয়েন্টি খেলায় আসলে নামলেই দেখা যায় ১০ বল হয়ে গেছে। আমার বিশ্বাস সে ফিরে আসবে। আমার মনে হয় ওর একটা ফ্লো দরকার। পাওয়ারপ্লেতে নামছে, শুরুর ৫-৭ বলে একটা বাউন্ডারি পেয়ে গেলে হয়ত সহজ হবে। হয়ত সেটা পাচ্ছে না। আমার বিশ্বাস সে কামব্যাক করবে আরকি।’ 

জাতীয় দলের ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার ব্যাপারে নাসির বলেন, ‘আমাদের চেয়ে বেটার বলেই তো ওরা জাতীয় দলে আছে। জাতীয় দলের প্লেয়ার বাদেও ফাঁকা জায়গা আছে। পাওয়ারপ্লেতে তাসকিন (আহমেদ), (মোহাম্মদ) সাইফউদ্দিন বল করছে, স্পিনারদের মধ্যে আমিও বল করছি। আমার মনে হয় সবকিছুই ঠিকাছে।’

ফিনিশারের ভূমিকায় বিশেষজ্ঞ কেউ আছেন দেশের ক্রিকেটে, এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘আছে ফিনিশার আছে। আর যতটুকু জানি ২০ বছরের পাইপলাইন আছে আমাদের।’

নাসির আরও বলেন, ‘আমাদের প্লেয়াররা যারা জাতীয় দল, বা দলের বাইরে আছে সবাই ১৯-২০। পুরা জাতীয় দল বাদ দিয়ে অন্য একটা জাতীয় দল খেলালেও ফলাফল ১৯-২০ হবে। উইকেট বোঝা অনেক জরুরি। কোন দিক থেকে সুইং করলে কী করা দরকার, ড্রাইভ খেলব কি খেলব না, এটা বুঝে খেললেই বেশি সফল হওয়ার সুযোগ থাকে।’ 

নোয়াখালী এক্সপ্রেসের পেসার হাসান মাহমুদকে নিয়ে নাসির বলেন, ‘কিছু প্লেয়ার থাকে চ্যাম্পিয়ন প্লেয়ার, ভালো দলে খেললে ভালো পারফর্ম করে। কিছু প্লেয়ার ভালো প্লেয়ার তবে দল ভালো না করায় ভালো করতে পারছে না। হাসান মাহমুদ আন্তর্জাতিক প্লেয়ার আমরা জানি সে সামর্থ্যবান। ভালো করছে। সামনে আরও ভালো করবে। ওর সামর্থ্য অনুযায়ী আরও ওর দেওয়ার অনেক কিছু আছে।’

উল্লেখ্য, ২ জয়ে ৪ পয়েন্ট তুলে টেবিলের পঞ্চমস্থানে ঢাকা। অন্যদিকে ৫ ম্যাচে ৫ পরাজয়ে এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি নোয়াখালী।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬