ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা

০৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:২০ PM
আমিনুল ইসলাম ও আসিফ নজরুল

আমিনুল ইসলাম ও আসিফ নজরুল © টিডিসি সম্পাদিত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না, সেই বিষয়ে আইসিসি ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জবাব দিয়েছে। বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি গুরুত্ব সহকারে দেখছে।

এদিকে আইসিসির জবাব পাওয়ার পর ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির নীতিনির্ধারকরা পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশ দল ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলবে কি না, তা চূড়ান্ত করার জন্য আজ বিকেলে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির দায়িত্বশীল সূত্র।

জানা গেছে, এই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং বোর্ডের আরও ১৪ পরিচালক উপস্থিত থাকবেন। অন্যরা জুম মিটিংয়ে যুক্ত হতে পারেন। ক্রীড়া উপদেষ্টার অফিসেই এই সভা হতে পারে। এই মিটিং শেষেই আরও বিস্তারিত জানা যাবে।

আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর আন্দোলনের মুখে বিসিসিআই হস্তক্ষেপে শেষ পর্যন্ত তাকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য ভেন্যুতে আয়োজনের দাবি জানায় বিসিবি।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালি।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে টাইগারদের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও ইতালির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশের। 

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীব…
  • ০৮ জুলাই ২০২৬
মিশরের বিপক্ষে তিন অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন মেসি
  • ০৮ জুলাই ২০২৬
শেষ আটে কে কার মুখোমুখি, কখন ম্যাচ
  • ০৮ জুলাই ২০২৬
চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ
  • ০৮ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি
  • ০৮ জুলাই ২০২৬
ফ্রান্সের ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, নতুন বিতর্কে ফিফা
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence