পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজের ঝলক

০২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ PM
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে ফিল্ডিংয়ে নেমে হতশ্রী শুরু করেছিল বাংলাদেশ। মেহেদীর করা ওভারটি ১৩ রান তোলে নেয় আয়ারল্যান্ড। তবে চতুর্থ ওভারের শেষ বলে শরিফুল ইসলামের ফাঁদে পড়ে ফেরার আগে ২ চার ও এক ছক্কায় ১৪ রান তুলেছিলেন  টিম টেক্টর (১৭)।

দ্রুত গতিতে রান তুলে পঞ্চাশ ওভারেই দলীয় ৫০ ছুঁয়ে ফেলে আইরিশরা। আর পাওয়ার প্লের শেষ ওভারে অদ্ভুত দৃশ্যের অবতারণা করে প্যাভিলিয়নে ফেরেন হ্যারি (৫)। 

সামনের পায়ে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়েছিলেন হ্যারি। আর ব্যাটে লেগে স্টাম্পের দিকে ছুটেছিল বল। এ সময়ে বিপদ টের পেয়ে তাড়াতাড়ি পা দিয়ে বলটা সরাতে গিয়েও পারেননি আইরিশ এই ব্যাটার। স্টাম্পে আঘাত করে বল।

ওই ওভারে মাত্র এক রান দেন মোস্তাফিজ । এতে পাওয়ার প্লে শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬