‘ভাবিনি এত দাম উঠবে’, কোটি টাকায় বিক্রি হয়ে অবাক নাঈম শেখ

৩০ নভেম্বর ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৭ PM
মোহাম্মদ নাঈম শেখ

মোহাম্মদ নাঈম শেখ © ফাইল ছবি

২০২৬ বিপিএল নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হলেও নাঈম তখন ব্যস্ত ছিলেন সিলেটে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ নিয়ে। রাতের সিলেট থেকে ফোনে তিনি গণমাধ্যমকে জানান নিজের প্রতিক্রিয়া।

এত বড় অঙ্কে বিক্রি হওয়ার প্রত্যাশা ছিল কি না এ প্রশ্নে তিনি বলেন, ‘সত্যি বলতে এভাবে চিন্তা করিনি। আমার ভাবনা ছিল, যে দল আমাকে নেবে, তার হয়েই খেলব। কোন দলে যাব বা কত দামে উঠব, এ নিয়ে বিশেষ প্রত্যাশা ছিল না। যারা আমাকে বিড করেছে, তাদের ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য।’

কোটি টাকায় বিক্রি হওয়ায় প্রত্যাশার চাপ বাড়ছে কি না এমন প্রশ্নে নাঈমের উত্তর, ‘অবশ্যই চাপ থাকে। তবে লক্ষ্য সবসময়ই থাকে দলের হয়ে সেরাটা দেওয়া। রানের দিক থেকে সেরা দশে বা পাঁচে থাকার চেষ্টা করি, ডোমিনেট করতে চাই সব সময়।’

ওপেনার নাঈম শেখ গত বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন (৫১১ রান)। এবারের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন তিনি।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬