নিলামের আগে বিপিএলের কোন দলে কোন ক্রিকেটার

২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৬ PM
বিপিএল শিরোপা

বিপিএল শিরোপা © সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে কয়েক বছর পর আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছে নিলাম পদ্ধতি। ৩০ নভেম্বর ঢাকার পাঁচ তারকা এক হোটেলে নিলাম হবে। অবশ্য, নিলামের আগেই দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। দুজন করে দেশি ক্রিকেটারের পাশাপাশি অন্তত একজন এবং সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিরা। 

সেই সুযোগে তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্স সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে নিয়েছে। রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে দলে রেখেছে।

অন্যদিকে প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেসে সৌম্য সরকার, হাসান মাহমুদ, কুশল মেন্ডিস ও জনসন চার্লস খেলবেন। মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরের সঙ্গে চুক্তি করেছে সিলেট টাইটান্স। চট্টগ্রাম রয়্যালস শেখ মেহেদী, তানভির ইসলাম ও আবরার আহমেদকে দলে নিয়েছে।

নিলামের আগে বিপিএলে ৬ দলের স্কোয়াড:

ঢাকা ক্যাপিটালস: তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।

রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম।

নোয়াখালী এক্সপ্রেস: সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।

সিলেট টাইটান্স: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।

রাজশাহী ওয়ারিয়র্স: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

চট্টগ্রাম রয়্যালস: শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ। 

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬