টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ PM
টসের সময়ে দুই দলের অধিনায়ক

টসের সময়ে দুই দলের অধিনায়ক © সংগৃহীত

আজ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের। এমন সমীকরণে টস ভাগ্যও সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে আগে ব্যাটিং বেছে নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজ রক্ষার লড়াইয়ে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলী অনিক, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম নেই আজ। তাদের বদলে নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান দলে ঢুকেছেন।

অন্যদিকে সিরিজ নিশ্চিতের মিশনে একাদশে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। কার্টিস ক্যাম্ফারের জায়গায় বেন কালিজ একাদশে ঢুকেছেন।

বাংলাদেশ দল: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন কালিজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬