সৌম্য-সাইফের ফিফটিতে ১০ বছর পর সেই কাঙ্ক্ষিত দৃশ্য

২৩ অক্টোবর ২০২৫, ০৩:০১ PM
সাইফ- সৌম্য

সাইফ- সৌম্য © টিডিসি ফটো

১০ বছর পর মিরপুরে ওয়ানডেতে ফিরলো সেই কাঙ্ক্ষিত দৃশ্য, ১০০ রানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ। এর মধ্যেই ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল সাইফ, মাত্র ৪৪ বলে পূরণ করেছেন নিজের প্রথম ওয়ানডে হাফ-সেঞ্চুরি। তার আগে অবশ্য সৌম্যও ক্যারিয়ারের ১৪তম ফিফটি ছুঁয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো সূচনায় মিরপুরের গ্যালারি মাতিয়ে তুলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ ছুঁয়ে ২০১৮ সালের জানুয়ারির পর ওয়ানডেতে ঘরের মাঠে বাংলাদেশের প্রথম ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজন। এতে দীর্ঘ ২০ ইনিংস পর এমন সূচনা পায় টাইগাররা।

শেষবার ২০১৮ সালের ১৮ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে এনামুল হক ও তামিম ইকবাল গড়েছিলেন ৭১ রানের উদ্বোধনী জুটি।

অবশ্য, নবম ওভারে রিভিউ নিয়ে একবার বেঁচে যান সাইফ, খ্যারি পিয়েরের এলবিডব্লুর আবেদনে আম্পায়ার আঙুল তুলেছিলেন, কিন্তু আল্ট্রা এজে ধরা পড়ে ব্যাটে হালকা ছোঁয়া, ফলে বদলে যায় সিদ্ধান্ত।

ক্রমেই তাদের ব্যাটে ভর করে দলীয় ১০০ ছুঁয়ে ফেলে বাংলাদেশ, যা কিনা মিরপুরে ওয়ানডেতে গত এক দশকের সেরা সূচনা। ২০১৫ সালের ১১ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস মিলে গড়েছিলেন ১৪৭ রানের জুটি। দীর্ঘ সময় পর আজ সৌম্য ও সাইফের ব্যাটে সেই স্মৃতি যেন আবারও ফিরল।

এরই মাঝে দুর্দান্ত ব্যাটিংয়ে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন সৌম্য। ৪৮ বল মোকাবিলায় গড়া এই ইনিংসে তার ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরি ধরা দেয়।

এরপর গুড়াকেশ মোতির করা ১৬তম ওভারে দারুণ এক ইনিংসের পূর্ণতা দেন সাইফ। তৃতীয় বলটি স্লগ করে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকানোর পর শেষ বলটি দারুণভাবে বাউন্ডারির বাইরে পাঠিয়ে মাত্র ৪৪ বলেই নিজের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরির স্বাদ নেন এই ওপেনার।

 

 

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬