সৌম্যর দুর্দান্ত ফিফটিতে উড়ছে বাংলাদেশ

২৩ অক্টোবর ২০২৫, ০২:৪৪ PM
সৌম্য সরকার

সৌম্য সরকার © টিডিসি ফটো

দারুণ ছন্দে ব্যাট চালিয়ে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করলেন সৌম্য সরকার। ৪৮ বল মোকাবিলায় গড়া এই ইনিংসেই ধরা দিল তার ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৪ রান।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনায় মিরপুরের গ্যালারি মাতিয়ে তুলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ ছুঁয়ে ২০১৮ সালের জানুয়ারির পর ওয়ানডেতে ঘরের মাঠে বাংলাদেশের প্রথম ৫০ রানের পার্টনারশিপ গড়েছেন দুজন। এতে দীর্ঘ ২০ ইনিংস পর এমন সূচনা পায় টাইগাররা।

শেষবার ২০১৮ সালের ১৮ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে এনামুল হক ও তামিম ইকবাল গড়েছিলেন ৭১ রানের উদ্বোধনী জুটি।

অবশ্য, নবম ওভারে রিভিউ নিয়ে একবার বেঁচে যান সাইফ, খ্যারি পিয়েরের এলবিডব্লুর আবেদনে আম্পায়ার আঙুল তুলেছিলেন, কিন্তু আল্ট্রা এজে ধরা পড়ে ব্যাটে হালকা ছোঁয়া, ফলে বদলে যায় সিদ্ধান্ত।

 

 

 

ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬