সাব্বির-নাসিরকে রেখে দল ঘোষণা রাজশাহী-রংপুরের

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ PM
সাব্বির-নাসির

সাব্বির-নাসির © সংগৃহীত

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। আসন্ন এই টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে রাজশাহী ও রংপুর বিভাগ। দুই দলই অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গড়েছে।

এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহী বিভাগের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। তার দলে সাব্বির রহমান, নাহিদ রানা ও তাইজুল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। এছাড়া এশিয়া কাপ স্কোয়াডে থাকা তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় আছেন স্ট্যান্ডবাই তালিকায়।

অন্যদিকে, গত আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক আকবর আলী আবারও রংপুর দলের নেতৃত্বে থাকছেন। তার দলে অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন, পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল্লাহ আল মামুন ও মুশফিক হাসান আছেন। রংপুরের স্ট্যান্ডবাই তালিকায় জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, স্পিনার রিশাদ হোসেন এবং পেসার শরিফুল ইসলাম রয়েছেন।

রাজশাহী বিভাগের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান রোমান, মেহেরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, নাহিদ রানা।

স্ট্যান্ডবাই ক্রিকেটার: রহিম আহমেদ, সুজন হাওলাদার, নাঈম ইসলাম, মিজানুর রহমান, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

রংপুর বিভাগের স্কোয়াড: অনিক সরকার, মিম মোসাদ্দেক, তানবীর হায়দার খান, আকবর আলী, আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন, নাঈম ইসলাম, জাহিদ জাভেদ, মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন, আবু হাসিম, এনামুল হক এনাম, আলাউদ্দিন বাবু, রাফিউজ্জামান রাফি।

স্ট্যান্ডবাই ক্রিকেটার: লিওন ইসলাম, আরিফ রেজা, ইকবাল হোসেন, নজরুল ইসলাম মুন্না, রবিউল হক, লিটন দাস, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9