বাংলাদেশ-হংকং ম্যাচ যেভাবে দেখবেন, যেমন হবে টাইগারদের একাদশ

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ PM
হংকংকে উড়িয়ে দিতে চায় বাংলাদেশ

হংকংকে উড়িয়ে দিতে চায় বাংলাদেশ © ফাইল ছবি

দুদিন আগেই পর্দা উঠেছে এবারের এশিয়া কাপের। বাংলাদেশের এশিয়া কাপের মিশন অবশ্য শুরু হবে আজ। সংযুক্ত আরব আমিরাতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ বি এর ম্যাচে আজ রাত ৮.৩০ মিনিটে আবুধাবিতে মুখোমুখি বাংলাদেশ-হংকং। টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও হংকং মাঠে নেমেছিল উদ্বোধনী দিনেই। সেই ম্যাচে আফগানদের কাছে হেরেছিল তারা। আজ বাংলাদেশের বিপক্ষে হারলেই বিদায় ঘণ্টা বেজে যাবে হংকংয়ের। অন্যদিকে, বাংলাদেশ নিজেদের স্বাভাবিক সেরা খেলাটা খেলতে পারলেই উড়ে যাবে হংকং, এ প্রত্যাশা টাইগারদের।

বাংলাদেশ-হংকং ম্যাচটি উপভোগ করা যাবে টিভি ও অনলাইন দুই মাধ্যমেই। টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে দেখা যাবে ম্যাচটি। এছাড়াও টি-স্পোর্টস অ্যাপসে ম্যাচটি উপভোগ করতে পারবেন দেশের ক্রিকেট ভক্তরা।

সাম্প্রতিক পারফর্মেন্সের বিবেচনায় নিশ্চিত ভাবেই বলা যায় হংকংয়ের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনকে। তিনে দেখা মিলবে অধিনায়ক লিটন দাসের। চারে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের মধ্যে একাদশে হৃদয়কে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

শামীম হোসেন ও উইকেটকিপার ব্যাটার জাকের আলী একাদশে থাকাও নিশ্চিতই বলা যায়। সাত নম্বরে খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান।

বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়ে বাংলাদেশের খেলার সম্ভাবনা বেশি। মেহেদীর পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেন রিশাদ হোসেন। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি খেলতে পারেন তানজিম হাসান সাকিব।

টি–টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ–হংকং। ২০১৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টাইগাররা। ওই ম্যাচের প্রায় ১১ বছর পর আবার মুখোমুখি হচ্ছে দুই দল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল, ‘হংকং যদি ভালো ক্রিকেট খেলে বসে তখন আমাদের বড় ব্যবধানে ম্যাচ জেতাটা কষ্টকর হয়ে যেতে পারে। তাই আমরা আমাদের ১০০% দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক/উইকেটকিপার), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটওয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

ট্যাগ: ক্রিকেট
টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9