টাইগার বোলারদের তোপে ধুঁকছে নেদারল্যান্ডস 

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ PM
টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ © সৌজন্যে প্রাপ্ত

প্রথম ম্যাচে হারায় সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই নেদারল্যান্ডসের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ব্যাটিংয়ে নেমেই চাপে সফরকারীরা। নাসুম-মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতেই পারছে না ডাচরা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ডাচদের সংগ্রহ ৬৬ রান।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। লেগ স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই দুর্দান্ত শুরু করেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। শুরুতেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। নাসুমের স্পিন ঘূর্ণিঝড়ে ওপেনার ম্যাক্স ও'ডাউড ১০ বলে ৮ রান এবং তেজা নিদামানুরা গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন।

নাসুমের জোড়া উইকেট শিকারের পর অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে ২১ রান তুলে ফেলেছিলেন বিক্রমজিৎ সিং। নাসুমের করা পঞ্চম ওভারে ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখান ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটার, দুটি চারও হাঁকান। সেই ওভারে মোট ১২ আসে। তবে এই জুটি ভেঙে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন তাসকিন আহমেদ।

গতিতে বিভ্রান্ত করে ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংকে শিকার বানান তাসকিন। বল আকাশে তুলে দেন বিক্রমজিৎ, ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচটি লুফে নেন তানজিম।

এরপর ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসেই সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ফিরিয়ে দেন সাজঘরে। ১১ বল মোকাবেলায় ৯ রান করেন এডওয়ার্ডস।
দুই দফা সহজ রানআউটের সুযোগ হাতছাড়া করলেও তৃতীয় প্রচেষ্টায় সফল হয় বাংলাদেশ। শর্ট মিডউইকেট থেকে সাইফ হাসানের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন ডাচ ব্যাটসম্যান নোয়াহ ক্রস। টেলিভিশন রিপ্লে দেখে তাকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার সাথিরা জাকির। এতে ৬১ রানে পঞ্চম উইকেট হারায় নেদারল্যান্ডস।

এর ঠিক পরের বলেই ডাচদের আরও একটি ধাক্কা দেন তানজিম হাসান। তার বলে উইকেটকিপার লিটনের গ্লাভসে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শারিজ আহমেদ।

বাংলাদেশকে সপ্তম উইকেট এনে দেন দ্য ফিজ সিকান্দার জুলফিকারকে বোল্ড করেন বাঁ-হাতি এই পেসার।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬