নেদারল্যান্ডস সিরিজের পূর্ণাঙ্গ সময়-সূচি ঘোষণা বিসিবির

০৫ আগস্ট ২০২৫, ১২:০৮ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
বাংলাদেশ ও নেদারল্যান্ডস দলের অধিনায়ক

বাংলাদেশ ও নেদারল্যান্ডস দলের অধিনায়ক © সংগৃহীত

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এবার এই সিরিজের সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। এরপর ৪ সেপ্টেম্বর নিজেদের দেশে ফেরত যাবে তারা। মাঝে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। এই সিরিজের সবকটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এদিকে নেদারল্যান্ডস সিরিজ এবং আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৬ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের ক্যাম্প, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

এরপর সিলেটে যাবেন তারা। কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ আগস্ট থেকে সিলেটে ক্যাম্প করবে টাইগাররা। অবশ্য স্কোয়াডে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ডারউইনে খেলতে যাচ্ছেন।

একনজরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬