টাইগার বোলারদের চমক, শীর্ষে ছোঁয়ার পথে মোস্তাফিজ

২৩ জুলাই ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৯:১৭ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যেন সময়ের সেরা ছন্দে আছেন বাংলাদেশের বোলাররা। আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এর ছাপ পড়েছে। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের বড় অগ্রগতি, বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন কাটারমাস্টার। ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে নবমস্থানে তিনি।

দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে বেশ মিতব্যয়ী বোলিং করেন দ্য ফিজ। দুই ম্যাচ মিলিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এতে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। ৬৫৩ রেটিং পয়েন্টে ভারতের আর্শদীপের সঙ্গে যৌথভাবে নবমস্থানে বাংলাদেশি এই পেসার।

এদিকে শেখ মেহেদীও বড় লাফ দিয়েছেন। ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন ডানহাতি এই অফ-স্পিনার। ২ ম্যাচে তার শিকার ৩ উইকেট। 

এছাড়া এক ধাপ এগিয়ে তাসকিন আহমেদ ২৭তম স্থানে, ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে তানজিম সাকিব এবং ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন শরিফুল ইসলাম।

অন্যদিকে লাল-সবুজের বেশিরভাগ বোলার উন্নতি করলেও রিশাদ হোসেনের অবনতি হয়েছে। দুই ম্যাচেই বেশ খরুচে ছিলেন এই লেগি। ৩ ধাপ পিছিয়ে ২০তম স্থানে অবস্থান করছেন তিনি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তানজিদ হাসান তামিম ১৮ ধাপ উন্নতি করেছেন। ৩৭তম স্থানে উঠে এসেছেন। ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আছেন আরেক ব্যাটার তাওহীদ হৃদয়। এছাড়া এক ধাপ পিছিয়ে ৪৫তম স্থানে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬