অবশেষে টস জিতলেন লিটন, ব্যাটিংয়ে পাকিস্তান

২০ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৬:২৯ PM
পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ © সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটের সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিততে মরিয়া টাইগাররা। 

এদিকে নিয়মিত অধিনায়ক হওয়ার পর টানা ১০ ম্যাচ খেলে ফেললেন লিটন দাস। এর তিনটি সিরিজে টানা ৯টি ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি তার। এবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দশম ম্যাচে এসে টস জিতেছেন তিনি। এরপর শুরুতে দ্য গ্রিন ম্যানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলপতি। অর্থাৎ আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ঘরের মাঠের সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে সবশেষ ম্যাচ থেকে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে খেলা দলের শরীফুল আজকের একাদশে নেই। তার বদলে আরেক পেসার তাসকিন আহমেদ দলে ঢুকেছেন। অন্যদিকে এ ম্যাচ দিয়ে পাকিস্তান দলে পেসার সালমান মির্জার অভিষেক হয়েছে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী,  রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬