চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১০ জুলাই ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৭:৩৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে চলতি মাসেই এই সিরিজ মাঠে গড়াবে।

এদিকে ত্রিদেশীয় সিরিজের আগে চলতি মাসেই প্রোটিয়া যুবাদের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য আজ (১০ জুলাই) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যুবাদের নেতৃত্ব দেবেন আজিজুল হক তামিম। তার ডেপুটি হিসেবে জাওয়াদ আবরার থাকবেন। কয়েক মাস আগে, শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩০২ ও ২৮১ রান করেন আবরার ও তামিম। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে আরেক টপ-অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী-ও আছেন। তবে এই সিরিজ দিয়ে প্রথমবারের মত যুব দলে ডাক পেয়েছেন ফারজান আহমেদ আলিফ।

ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার (১১ জুলাই) সকালে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বেনোনিতে ১৭ জুলাই বাংলাদেশ সময় বেলা দেড়টায় গড়াবে প্রথম ওয়ানডে। এছাড়া ১৯ ও ২২ জুলাই বাকি দুটি ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। এরপর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজআন হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, মো: রাফিউজ্জামান রাফি, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজীদ মজুমদার, স্বাধীন ইসলাম, শাহরিয়ার আল আমিন, আব্দুল্লাহ, ফারজান আহমেদ আলিফ, রিফাত বেগ।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬