এশিয়া কাপ থেকে সরে গেল ভারত!

১৯ মে ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ২১ মে ২০২৫, ১০:৫৫ AM
ভারতীয় ক্রিকেট দল

ভারতীয় ক্রিকেট দল © সংগৃহীত

শঙ্কায় ছিলও এশিয়া কাপে ভারত থাকবে কিনা। ইতোমধ্যেই সেই বিষয়টিও নিশ্চিত হয়ে গেল ক্রিকেটপ্রেমীদের কাছে। দুই দেশের মধ্যে সংঘাতের পর থেকে ভারত কোনো দিনই পাকিস্তানের সাথে ক্রিকেট খেলতে চাচ্ছে না।

আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক বিবৃতি থেকে জানা যায়, আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত।

বিবৃতি থেকে জানা যায়, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত।

আরও পড়ুন: দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মোস্তাফিজ

বর্তমানে এসিসির প্রধানের পদে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদে আছেন। যে কারণে ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। 

আপাতত নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হলেও আগামীতে পুরুষদের এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত– এমনই জানিয়েছে ভারতের আরও বেশ কিছু গণমাধ্যম। তাদের ভাষ্য মতে, চলমান সংকটের মাঝে মহসিন নাকভি প্রধানে থাকলে এশিয়া কাপেও যাচ্ছে না ভারত।

‘প্লাবণ ভূমিতে মৎস্য চাষ’ পদ্ধতি পুনরায় চালু করলে জাতীয় অর্…
  • ১৬ আগস্ট ২০২৬
নদী-সাগরের ভাঙনে সর্বহারা শাহপরীর দ্বীপের বহু মানুষ
  • ১৬ আগস্ট ২০২৬
মুগদা মেডিকেলে দ্বিতীয় দিনেও চলছে ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎস…
  • ১৬ আগস্ট ২০২৬
পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
  • ১৬ আগস্ট ২০২৬
সেনা-নৌবাহিনীর নারী সদস্যের সাথে মিশেছে পুরুষরা, তাহলে নারী…
  • ১৬ আগস্ট ২০২৬
আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage