বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

২৯ জুন ২০২৬, ১০:৫০ AM , আপডেট: ২৯ জুন ২০২৬, ১১:২৮ AM
চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার © সংগৃহীত

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। আজ সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর। 

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

হাসান মাহমুদকে দেশে ফিরিয়ে আনছে বিসিবি
  • ২১ নভেম্বর ২০২৬
১২ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অফিসের
  • ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২১ নভেম্বর ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনীর ইতিহাস অঙ্গাঙ…
  • ২১ নভেম্বর ২০২৬
ক্যানসারের চতুর্থ স্টেজে শামীম ওসমান
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage