সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী

১১ জুন ২০২৬, ০৮:০৭ AM
সংসদে অধিবেশনে ৭০ শিক্ষার্থী

সংসদে অধিবেশনে ৭০ শিক্ষার্থী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ শিক্ষার্থী অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। বুধবার (১০ জুন) বেলা পৌনে ২টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবনে আসেন। এ সময় তারা সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন এবং পরে সংসদ ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খান।

বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা সংসদের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন গ্যালারিতে বসে অধিবেশনের দিনের বৈঠক প্রত্যক্ষ করেন। এ সময় তাদের সঙ্গে হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের ৫ জন শিক্ষক এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির ৩ জন শিক্ষকও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ, থাকছে বিশাল ঘাটতিও

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্যালারিতে বসে সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বুধবার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে শিক্ষার্থী ও শিক্ষকরা অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেলেন।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শুরু হয় চলতি অধিবেশনের দিনের কার্যসূচি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’-এর গৃহীত নোটিশসমূহের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬