নতুন বিতর্কে রফিকুল ইসলাম মাদানী

২৫ মে ২০২৬, ০৭:০৭ PM , আপডেট: ২৭ মে ২০২৬, ০৬:৪৪ PM
রফিকুল ইসলাম মাদানী

রফিকুল ইসলাম মাদানী © সংগৃহীত

মাওলানা রফিকুল ইসলাম মাদানী আবারও আলোচনায়। নজর কেড়েছেন নেটিজেনদেরও। সম্প্রতি ভালোবাসার গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। রোববার (২৪ মে) রাতে মাহবুবুল হক হাসান নামের ফেসবুক আইডি থেকে রফিকুল ইসলাম মাদানীর এই রোমান্টিক গানের ভিডিওটি পোস্ট করা হয়। এরপর ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এর আগে ‘গুনাহ থেকে বেঁচে থাকতেই দ্বিতীয় বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত’ এমন মন্তব্য করে সামাজিক মাধ্যম ফেসবুকে আলোচিত এই শিশু বক্তাকে নিয়ে হাস্যরস, আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, রফিকুল ইসলাম মাদানী পুকুর পাড়ে মোবাইল নিয়ে গান গাচ্ছেন। এ সময় মোবাইলে ভিডিও কলে সংযুক্ত এক ব্যক্তিকে গান শোনাতে দেখা যায়। তবে ভিডিও কলে সংযুক্ত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি।

রফিক মাদানীর ভাইরাল হওয়া রোমান্টিক গানটি স্বরচিত বা অন্য কোনো শিল্পীর সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তিনি যে গানটি গেয়েছেন তার লাইনগুলো হলো- ‘ভাল লাগে তোর ভেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস, যখন ভালো লাগে তোর ভেচকিটাও, অবিরাম এই ভালোবাসার ব্যাকরণে নেই ক্ষমা, ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা’।

এদিকে ভাইরাল হওয়া গানের ভিডিওটির কমেন্টে কেউ কেউ মাদানীকে দিচ্ছেন উৎসাহ, আবার কেউ কেউ করেছেন সমালোচনা। কমেন্টে মুসকান রহমান নামের একজন বলেন,‘ কেউ হাসবি না পাপির দল, হুজুর রোমান্টিক মুডে আছেন’ এছাড়া, সাজ্জাদ চৌধুরী নামের এক ব্যক্তি লেখেন, ‘হুজুর যেহেতু বলেছে তবে এটা গজলই হবে।’

আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এবারও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ২০ অক্টোবর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬