দেড় বছর পর না ফেরার দেশে আরও এক জুলাই যোদ্ধা

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ AM
জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ভবনে জনতা

জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ভবনে জনতা © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা আশরাফুল (৩২)। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের পর দীর্ঘ সময় দেশে ও বিদেশে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছিল। সেখানে টানা ১৪ মাস তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

আরও পড়ুন: আজ থেকে নির্বাচনী মাঠে নামছেন ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

থাইল্যান্ডে দীর্ঘ চিকিৎসা শেষে গত ৪ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাকে আবারও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে (ICU) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ ১৮ মাস যন্ত্রণার সঙ্গে লড়াই করা এই যোদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও সহযোদ্ধাদের মাঝে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬