দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরী চলাচল বন্ধ

২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ AM
কুয়াশাচ্ছন্ন ফেরী ঘাট

কুয়াশাচ্ছন্ন ফেরী ঘাট © টিডিসি

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌ রুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরী চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে ঘাট কতৃপক্ষ।

জানা গেছে, সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব দ্রুত বাড়তে থাকায় নদী অববাহিকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ায় নদী পারাপারে নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দেয়।

এদিকে, ফেরী চলাচল বন্ধ হয়ে য়াওয়ায় নদী পারাপারে অসা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দৌলতদিয়া ও পাটুরিয়া দুই ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতে শুরু করেছে।

আরও পড়ুন: স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা নামার আগেই কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যার পরপরই কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায় এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে নদীতে দৃশ্যমানতা বিপদজনক মাত্রায় নেমে আসে।

তিনি আরও জানান, সম্ভাব্য নৌরুটে নৌ দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা সোয়া ৭টা থেকে ফেরীসহ সকাল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

 

 

 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬