ডিআরইউর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ PM
দায়িত্ব গ্রহণ করেছেন ডিআরইউর নতুন কমিটির নেতারা

দায়িত্ব গ্রহণ করেছেন ডিআরইউর নতুন কমিটির নেতারা © সংগৃহীত

পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটির নেতারা। রবিবার (৭ ডিসেম্বর) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৬) কাছে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করে।

বিদায়ী কমিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনঃনির্বাচিত সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বিদায়ী কমিটির নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য,  গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর সহসভাপতি পদে মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সগম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা নির্বাচিত হন।

এতে কার্যনির্বাহী সদস্য পদে মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী, মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম নির্বাচিত হন।

ট্যাগ: ডিআরইউ
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬