স্বৈরাচার পতন দিবস আজ

০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ AM
স্বৈরাচার পতন আন্দোলনে গুলিতে শহীদ হন নূর হোসেন

স্বৈরাচার পতন আন্দোলনে গুলিতে শহীদ হন নূর হোসেন © সংগৃহীত ও সম্পাদিত

স্বৈরাচার পতন দিবস আজ ৬ ডিসেম্বর। গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ (এইচ এম) এরশাদ। এই দিনে তিনি অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমে এরশাদের ৯ বছরের স্বৈরশাসনের অবসান হয়, মুক্তি পায় গণতন্ত্র।

বিএনপি ও বামপন্থি দলগুলো একটানা এরশাদবিরোধী আন্দোলন চালিয়ে যায়। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট, বিএনপি নেতৃত্বাধীন জোট ও ওয়ার্কার্স পার্টি-জাসদ নেতৃত্বাধীন জোট ১৯৯০ সালের ২১ নভেম্বর যৌথভাবে একটি রূপরেখা ঘোষণা করে। কোনো জোটে না থাকলেও এরশাদবিরোধী আন্দোলনে অংশ্রগ্রহণ ছিল জামায়াতে ইসলামীরও।

টানা আন্দোলন ও তিন জোটের রূপরেখা অনুযায়ী ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, ডা. মিলন সেলিম, দেলোয়ার, তাজুলসহ অনেকেই।

আরও পড়ুন: ‘বঞ্চিত’ দাবি করে দুই পদোন্নতি: ‘সহযোগী অধ্যাপক’ হওয়ার ৯০ দিন না পেরোতেই হচ্ছেন ‘অধ্যাপক’!

এর আগে, সামরিক আইন জারির মাধ্যমে ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটসহ বামপন্থি রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ মৃত্যুবরণ করেন।

 

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬