স্বৈরাচার পতন দিবস উপলক্ষে ৫ আগস্ট জাবিতে প্রীতিভোজ

২৪ জুলাই ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৮:৫৩ AM
জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার

জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার © টিডিসি

স্বৈরাচার সরকার পতন দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট প্রীতিভোজের আয়োজন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ নির্দিষ্ট সময় না হওয়ায় তা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আবেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রতিবছর ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) এবং ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফিস্ট আয়োজন একটি নিয়মিত রীতি। তবে এবারের স্বাধীনতা দিবসের ফিস্ট নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। একাধিকবার তারিখ পরিবর্তনের পর আগামী ৩০ জুলাই স্বাধীনতা দিবসের প্রীতিভোজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতন উপলক্ষে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আরেকটি ফিস্টের আয়োজন করা হবে।

অধ্যাপক আবেদা সুলতানা জানান, এবারের প্রতিটি ফিস্টে মাথাপিছু ৩০০ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে ৩০ টাকা, হল প্রশাসন দেবে ৫০ টাকা এবং বাকি ২২০ টাকা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারে ৩০ জুলাইয়ের ফিস্টে মুরগি এবং ৫ আগস্টের ফিস্টে খাসির মাংসের সাথে পোলাও, ডিম, ডাল/ সবজি, মিষ্টি এবং ঠান্ডা পানীয় থাকবে।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬