নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য: সারাহ কুক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ PM
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক © ফাইল ছবি

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে। বিশেষ করে ভোটার এডুকেশন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন।

আরও পড়ুন: এনটিআরসিএ কার্যালয়ে ১৭ ও ১৮তম নিবন্ধনের আবেদনবঞ্চিতরা, হট্টগোল

এর আগে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন সারাহ কুক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬