মিডিয়া ও এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করা মানুষ দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি: আবরার ফাইয়াজ

১৬ আগস্ট ২০২৫, ০৮:৩৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১১:১৮ PM
বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ

বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের মিডিয়া ও এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করা মানুষদের দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখেন বলে জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি বলেছেন, এদের হাতে অনেক বেশি ক্ষমতা ন্যারেটিভ বানানোর। আজকের এই মুজিবপ্রেমীদের যে ঠিক ওই উদ্দেশ্যেই মাঠে নামানো হয়েছে, তা বলার অপেক্ষা রাখেনা।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেছেন  আবরার ফাইয়াজ। তিনি লিখেছেন, ‘এই মুজিবপ্রেমিকদের জিজ্ঞেস করলে দেখবেন ম্যাক্সিমাম স্বাধীনতার ইতিহাসের ই ও কোনোদিন জানার চেষ্টা করেনি, কোনো বই পড়া তো দূরের  কথা। ৭ মার্চের ভাষণ বাদে এরা কিছুই জানে না মুক্তিযুদ্ধের ইতিহাসের। কিন্তু তারা একটা কথা জানে, মুজিবকে বিনম্র শ্রদ্ধা জানাতে হবে।’

তিনি বলেন, ‘আবার কিছুদিন পরই দেখা যাবে এদের অনেকেই কান্নাকাটি করবে এসে যে, আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল, তাই বলতে বাধ্য হয়েছি। তাদের কথায় মনে হয়, পরিবার শুধু তাদেরই আছে, আমাদের বা জুলাইয়ের শহীদদের পরিবার বলে কিছু এক্সিস্টই করে না।’ 

আরও পড়ুন: জবির বিভাগে ঝুলছে শেখ মুজিবের ছবি, চেয়ারম্যান বললেন, ‘সাংবিধানিক নিয়ম অনুসরণ করছি’

আবরার ফাইয়াজের ভাষ্য, ‘গত ১৭ বছরে টু শব্দ না করার কারণ জিজ্ঞেস করলেও উত্তর দেবে, পাবলিক ফিগার হলে রিস্ক বেশি ছিল ব্লাহ ব্লাহ। অথচ আমাকে আপনাকে চিনবেই সর্বোচ্চ ৫০০ মানুষ, গুম করে দিলে সারা দুনিয়ায় খোঁজ করার মানুষ নেই পরিবারের বাইরে। কিন্তু তাও লাখ লাখ ফ্যান ফলোয়ার থাকা পাবলিক ফিগারের রিস্ক বেশি। আসলে তারা তো কালচারাল এলিট।’

তিনি বলেন, ‘এদের কাজ আসলে এ দেশে দুইটা, যত সম্ভব নোংরামি ক্রিয়েট করে তরুণদের ডিস্ট্রাক্টেড রাখা আর ফ্যাসিবাদ শক্তিশালী করার টুল হিসেবে ব্যবহার হওয়া।’

শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9