শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

১৫ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য তাকে নির্মমভাবে হত্যা করেন। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ।

শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। 

সেই ফটোকার্ডে রক্তের মধ্যে লেখা রয়েছে ‘১৫ আগস্ট’। শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফটোকার্ডে আরও লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা।’

সাকিবের এই পোস্টে অসংখ্য মানুষ শেয়ার করেছেন। জানিয়েছেন তাদের মতামত।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬