৪০০ টাকার ফুল কিনে ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা, রিকশাচালককে পিটুনি

১৫ আগস্ট ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশাচালক

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশাচালক © সংগৃহীত

৪শ টাকায় ফুল কিনে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন এক ব্যক্তি। তিনি নিজেকে রিকশাচালক বলে পরিচয় দেন। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে। ফুলের তোড়া নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত জনতার আক্রমণের শিকার হন ওই রিকশাচালক।

তাকে দেখেই ‘আওয়ামী লীগ, আওয়ামী লীগ’ বলে চিৎকার করতে থাকে লোকজন। তাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি ওই রিকশা চালকের হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন। ফুলের তোড়ায় লেখা ছিল ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস।’

কাঁদতে কাঁদতে রিকশাচালক বলছিলেন, ‘আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই। আমি একটা ফুলের তোড়া কিনছিলাম শাহবাগ থেকে ৪শ টাকা দিয়ে ভাই, আমার বহুত কষ্টের টাকা। আমি সারাদিনে এই টাকাটা ইনকাম করছি। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি কোনো রাজনীতি বা দলের সঙ্গে সম্পৃক্ত না ভাই।’

উপস্থিত লোকজন তার রিকশাটিও ভেঙে ফেলার চেষ্টা করেন। এ সময় ওই রিকশাচালককে কয়েকজন মারধর করলে ওই ব্যক্তিকে পুলিশ নিয়ে যায়। ধানমন্ডি থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) সোলায়মান সুমন বলেন, ওই ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

আজ ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভেঙে দেওয়ার বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বাড়ির সামনের সড়কে কোনো যানবাহন চলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। 

গুলশান থানার ওসি ক্লোজড
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতি প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠনের সিদ্ধান্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে নিখোঁজ সিএনজিচালকের মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ, কী আছে আইনে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেটে এক লাইনেও ভুল থাকলে একটি সুবিধা বাতিল বা …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ফেরত দিতে হবে ১১৬ কোট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9