এনবিআরের প্রধান ফটকের সামনে চলছে শাটডাউন কর্মসূচি

২৮ জুন ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের টানানো ব্যানার

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের টানানো ব্যানার © সংগৃহীত

কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ শনিবার সকাল থেকে আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে চলছে এ কর্মসূচি।

পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচিও চলমান থাকার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে কার্যালয়ে আইডি কার্ড দেখানোর পর কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে আন্দোলনকারীদের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এর আগে শুক্রবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সব দপ্তর-সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা দেরিতে উপস্থিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে, মাঠ পর্যায়ের দপ্তরে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এমন বাস্তবতায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পাল্টা এক বিবৃতিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেয়। কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন: মেট্রো স্টেশনের নিচে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

গত ২১ জুন সংবাদ সম্মেলনে করে ২৩ জুন থেকে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতির আন্দোলন করে এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।

আর ২৫ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। ফলে ২৬ মে কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর। তবে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ও চেয়ারম্যানকে অসহযোগিতা করার ঘোষণা দেয় এনবিআর  সংস্কার ঐক্য পরিষদ।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950