জীবনে প্রথমবার হাসপাতালে ভর্তি মাসুদ কামাল, দোয়ার সঙ্গে চাইলেন ক্ষমা

২৩ জুন ২০২৫, ১২:৩৬ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৫:৫৬ PM
মাসুদ কামাল

মাসুদ কামাল © টিডিসি

দেশের জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল গুরুতর অসুস্থ হয়ে সপাতালে ভর্তি হয়েছেন। জীবনে কখনো হাসপাতালে ভর্তি না হলেও এবার পরিস্থিতির কারণে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে যেতে বাধ্য হয়েছেন—এমনটাই জানিয়েছেন সাংবাদিক মাসুদ কামাল। রবিবার (২২ জুন) রাত ৮টায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানান মাসুদ কামাল। 

তিনি বলেন, ‘আমি অসুস্থ। লাগাতার জ্বর এবং সেই সঙ্গে প্রচন্ড শরীর ব্যথা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেশ কিছু টেস্ট করেছি কিন্তু এখনো নিশ্চিত হতে পারিনি রোগটা কী। প্রতিদিন আমার নাম্বারে প্রচুর ফোন আসে, প্রায় শতাধিক। শারীরিক কারণে সেই ফোনগুলো ধরতে পারছি না। সকলকে অনুরোধ এই সময়ে আর আমাকে কল করবেন না।’

জীবনে এই প্রথম শারীরিক কারণে হাসপাতালে ভর্তি হতে হলো জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার এত বছরের জীবনে অসুখের জন্য কখনো হাসপাতালে ভর্তি হইনি। কিন্তু এবার পরিস্থিতি এতটাই সিরিয়াস যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অনুরোধ- আমার জন্য দোয়া করবেন। আর আমার কর্মকান্ডের কারণে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, ক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করবেন।’

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬