এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

২০ জুন ২০২২, ০৮:০৪ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। দেশের চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় দুই সপ্তাহের জন্য ফরম পূরণের এই সময় বাড়ানো হয়েছে। সোমবার (২০ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এছাড়া ৭ জুলাই পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে। করোনা মহামারীর কারণে চার মাস পিছিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে সরকার ইতোমধ্যে এসএসসি পরীক্ষা স্থগিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা যথাসময়ে শুরু হওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ৮ জুন থেকে এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ শুরু হয়। ২২ জুন যা শেষ হওয়ার কথা ছিল।

জানা গেছে, এই বছর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শাখায় নিবন্ধন ফি ২ হাজার ৩৩০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ১ হাজার ৭৭০ টাকা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এছাড়াও মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয় ও নৈর্বচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।

এবারের এইচএসসি পরীক্ষাও পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে অনুষ্ঠিত হবে। এবার এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে এই বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে।

৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬