হারপিক খেয়ে কলেজছাত্রের মৃত্যু

০২ জুন ২০২২, ১২:৩৫ PM
শ্রীবরদী থানা

শ্রীবরদী থানা © সংগৃহীত

শেরপুরে হারপিক খেয়ে সাব্বির আহম্মেদ (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ওই কলেজছাত্র। 

নিহত সাব্বির আহম্মেদ (২৪) শ্রীবরদী সাতানী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ও শেরপুর কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের শিক্ষার্থী। 

স্থানীয় ও সাব্বিরের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মানসিকভাবে বিপর্যস্ত ছিল সাব্বির। ৪ দিন যাবত ঠিকমতো ঘুমাতে পারছিলেন না তিনি। এজন্য বুধবার নিজ বাসার বাথরুমে গিয়ে হারপিক পান করেন তিনি। এরপর তাকে দ্রুত উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে জানা গেছে সাব্বির মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬