৬ মাস ক্লাস করে ৫৮ ছাত্রী জানল ভর্তিই করা হয়নি তাদের

০২ জুন ২০২২, ১২:১৯ AM

© সংগৃহীত

৬ মাস ধরে ক্লাস করে আসা ৫৮ ছাত্রী সম্প্রতি জানতে পেরেছে তাদের ভর্তিই করা হয়নি। অথচ তারা ভর্তি ফি ব্যাংকে জমা দিয়েছে; ক্লাসে হাজিরা দিয়েছে। গোপালগঞ্জের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে।

বুধবার (১ জুন) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা ওই বিদ্যালয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দাবি করেন। পরে সেখানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক মো. শহীদুল ইসলাম খান।

তিনি বলেন, ৫৮ শিক্ষার্থী নিয়মিত ক্লাস করে আসছিল। হঠাৎ করে তাদের ভর্তি অবৈধ উল্লেখ করে স্কুলে যেতে দেওয়া দেয় না। অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে বাধা দেয় কর্তৃপক্ষ। বছরের অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা অন্য স্কুলে ভর্তি হতে পারবে না। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে।

এসব শিক্ষার্থী যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এই শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ শ্রেণির ১৩ জন, সপ্তম শ্রেণির ১৮জন, অষ্টম শ্রেণির ১৬ জন ও নবম শ্রেণির রয়েছে ১১ জন।

অভিভাবক হাবিবুর রহমান ও আরিফা পারভীন বলেন, গত ৫ এপ্রিল অধ্যক্ষ হুমায়রা আক্তার আকস্মিকভাবে বদলি হয়ে যান। তিনি ৫৮ শিক্ষার্থীর ভর্তি অনুমোদন করেন। তিনি চলে যাওয়ার পর শাহানাজ রেজা এ্যানি নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দেন। এরপর ওই ৫৮ শিক্ষার্থীকে অতিরিক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বর্তমান অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানির সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এমনকি এসএমএস পাঠালেও তিনি তার জবাব দেননি।

সাবেক অধ্যক্ষ হুমায়রা আক্তার বলেন, যে ৫৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে, এটা দুঃখজনক।

“আমি ব্যাংকে চিঠি দিয়ে ভর্তির টাকা নিতে নিষেধ করি। কিন্তু স্কুলের কিছু শিক্ষক ও কর্মচারীর যোগসাজশে একাজটি হয়েছে। আমি এ বিষয়ে তদন্ত করার জন্য কমিটি গঠন করেছিলাম। কিন্তু বদলিজনিত কারণে এটি আর আগায়নি। বরং আমার বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে, যা সঠিক নয়। আমি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার।”

গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা ওই ছাত্রীরা ‘অবৈধভাবে ক্লাস করছিল’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যে ৫৮ শিক্ষার্থীর ভর্তি বাতিলের কথা বলা হচ্ছে তারা এ স্কুলের শিক্ষার্থীই না। স্কুলে তাদের কোনো কাগজপত্র জমা নাই। হাজিরা খাতায় তাদের নাম নাই। তারা অবৈধভাবে স্কুলটিতে ক্লাস করছিল। এ ব্যাপারটি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে অভিভাবকরা দাবি করেছেন, তারা নাই। তারা সব কাগজপত্র জমা সময়মতই জমা দেন। আর ছাত্রীরা ক্লাসে নিয়মিত হাজিরা দিয়েছে বলে জানিয়েছে।

ভৈরবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে, নিহত ৩
  • ২৩ মার্চ ২০২৬
পেন্টাগনে সংবাদকর্মীদের প্রবেশাধিকার সীমিত করার নীতি অসাংবি…
  • ২৩ মার্চ ২০২৬
বিসিবির সভাপতি মানেই যেন ‘স্বেচ্ছাচারী’
  • ২৩ মার্চ ২০২৬
ত্রিপুরা বিজয়, ঢাকায় বন্দী ধর্মমানিক্য ও মুর্শিদকুলীর ঈদ
  • ২৩ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২৩ মার্চ ২০২৬
তিনদফায় মেয়াদ বাড়িয়েও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ইবির মেগা…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence