মেয়েবন্ধুকে টিজ করা নিয়ে সংঘর্ষে জড়ান ঢাকা ও আইডিয়ালের শিক্ষার্থীরা

১৫ মে ২০২২, ১০:৩৩ AM
সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষ

সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষ © সংগৃহীত

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর মেয়ে বন্ধুকে টিজ করা নিয়ে সংঘর্ষে জড়িয়েছিলেন ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টায় সায়েন্স ল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যাচ্ছিলেন। এসময় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আইডিয়াল কলেজের শিক্ষার্থীর সঙ্গে থাকা তার বান্ধবীকে টিজ করে। এই ঘটনার জের ধরেই শনিবার সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা।

সাকিব নামে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার মেয়েবন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিজ করে। সেই সূত্র ধরে আজ সংঘর্ষ বাধে। ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আইডিয়ালে আটকা পড়ে। তারা আইডিয়াল কলেজের প্রিন্সিপালের রুমে আছে।

আরও পড়ুন: ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি৷ তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত ৷ আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, কিছুক্ষণ আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিবেশ শান্ত।

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950