কলেজছাত্রীর ছবির সঙ্গে নিজের ছবি জোড়া লাগিয়ে ফেসবুকে পোস্ট, আটক

১৩ মে ২০২২, ০৯:৪৭ PM
মো. আউয়াল মিয়া

মো. আউয়াল মিয়া © টিডিসি ফটো

কিশোরগঞ্জে এক কলেজ ছাত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে মো. আউয়াল মিয়া (৩৮) নামে এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে।   

শুক্রবার (১৩ মে) করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুল আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার উপজেলার পানাহার বারুক বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটক মো. আউয়াল মিয়া করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের খোজারগাঁও এলাকার মৃত আনফর আলীর ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রাজধানী ঢাকায় কলেজ পড়ুয়া ওই কলেজছাত্রী ঈদে গ্রামের বাড়িতে আসেন। এ সময় চা বিক্রেতা আউয়াল বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করেন। এ ঘটনার একপর্যায়ে ওই ছাত্রীর একটি ছবির সঙ্গে নিজের ছবি (আউয়াল) এডিট করে জোড়া লাগান তিনি। এরপর নিজের ফেসবুক আইডি ‘Md Awal Maiya’ থেকে পোস্ট করেন তিনি।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় ওই ছাত্রী বুধবার করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। ইউএনও পলাশ কুমার বসু বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে আউয়ালকে আটক করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুল আলম সিদ্দিকী জানান, অভিযুক্ত আটক করে থানায় আনা হয়েছে। অভিযুক্তের মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950