বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

১০ এপ্রিল ২০২২, ০২:৩৪ PM
নিহত সোয়াদ

নিহত সোয়াদ © সংগৃহীত

কক্সবাজারে দুরপাল্লার বাসের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সোয়াদ নিহত হয়েছেন। আজ রোববার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলা বাংলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় সোয়াদ সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। বাসের ধাক্কায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। নিহত সোয়াত কক্সবাজার সিটি কলের ছাত্র ছিলেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, রোববার সকালে যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোয়াদ হোসেনের মৃত্যু হয়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ: কলেজ
প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬