একাদশের ক্লাস শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

০২ মার্চ ২০২২, ১০:০০ AM

© টিডিসি ফটো

উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আজ বুধবার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় নতুন বর্ষের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গত বছরের ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এসএসসি ও সমমানে মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।

আর অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাস করেছেন ২০ লাখ ৯৬ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরাই উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করে। তবে এবার ভর্তিতে পরীক্ষা নেওয়া হয়নি।  

৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950