এবারের এইচএসসিতে তথ্যপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা হচ্ছে না

০১ মার্চ ২০২২, ১১:০৮ AM

© ফাইল ছবি

চলতি বছরের এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হচ্ছে না। এবার এই পত্রে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। স্বাভাবিক সময়ে এসএসসিতে ১২টি বিষয়ের (পত্র)  এবং এইচএসসিতে ১৩টি বিষয়ের (পত্র) ওপর পরীক্ষা হতো।

এছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষায় আইসিটি, ধর্ম ও নৈতিক শিক্ষা, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হচ্ছে না। এসব পত্রেও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। প্রতিটি পরীক্ষার সময় ২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। পরে বিজ্ঞপ্তিটি মঙ্গলবার (১ মার্চ) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

একইসঙ্গে এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, এইচএসসির পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা ১৪ জুলাই আর চূড়ান্ত পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হবে। এ বিষয়ে আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950