তিন প্রজন্ম একসাথে পাস করল উচ্চ মাধ্যমিক পরীক্ষা

২১ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৪ AM
সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম © ফাইল ফটো

তিন প্রজন্ম একসাথে পাস করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। অবাক করার মতো হলেও সত্যি। ৫০ বছর বয়সে এইচএসসি সমমানের আলিম পাস করলেন খাগড়াছড়ির সিরাজুল ইসলাম। একই সাথে পাস করেছেন তার ছেলে, মেয়ে এবং নাতিও। সিরাজুলের অদম্য ইচ্ছাশক্তিতে মুগ্ধ স্থানীয়রাও।

অদম্য ইচ্ছাশক্তি থাকলে সাফল্য আসবেই। ৫০ বছর বয়সে খাগড়াছড়ি ইসলামিয়া মাদরাসা থেকে এবার আলিম পাস করে তাই যেন প্রমাণ করলেন খাগড়াছড়ির সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের আচালং গ্রামের সিরাজুল ইসলাম। সিরাজ ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। ১৯৮৭ সালে দাখিল পরীক্ষা দেয়ার পর পারিবারিক টানাপোড়েনে আর পড়তে পারেননি। দীর্ঘ বিরতির পর প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে এবার তিনি পেয়েছেন ২.১৪ জিপিএ।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তার ছোট মেয়ে, একমাত্র ছেলে এবং বড় মেয়ের ঘরের নাতিও পাশ করেছেন। সিরাজ জানালেন, ছেলেমেয়ে ও নাতিদের সাথে মিলে নিয়েছেন পরীক্ষার প্রস্ততি। তার এই উদ্যোগে উৎসাহ যুগিয়েছেন পরিবারের অন্যরাও।

ঈদুল আজহার ছুটি শেষে কাল খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ জুন ২০২৬
রামিসাকে ধর্ষণের কথা স্বীকার সোহেলের, হত্যার বিষয়ে দিলেন চা…
  • ০১ জুন ২০২৬
তেলের মূল্যবৃদ্ধি জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ: জা…
  • ০১ জুন ২০২৬
ফটিকছড়িতে বাসের চাপায় বাবা-ছেলে নিহত
  • ০১ জুন ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর মরদেহ …
  • ০১ জুন ২০২৬
প্রথম কার্যদিবসেই বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু, কবে পাবেন শিক…
  • ০১ জুন ২০২৬