এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৪ PM
এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ

এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ © ফাইল ছবি

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারছেন। রবিবার (২০ ফেব্রুয়ারি) এ আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। গত রবিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের ম্যাসেজ (Message) অপশনে গিয়ে RSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, বিষয় কোড, লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।

উদাহরণ : ঢাকা বোর্ডের কোরনা পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে ম্যাসেজ (message) অপশনে RSC Dha 123456 136 লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে।

আরও পড়ুন: এসএসসিতে ৩, এইচএসসিতে ১ বিষয় কমিয়ে পরীক্ষা নেয়ার পরিকল্পনা

ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি PIN নম্বর দেওয়া হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC Yes PIN Contact Number (যেকোনো মোবাইল অপারেটর) লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে।

পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের (যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন- পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC Dha স্পেস Roll Number স্পেস 136, 137 লিখতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে। ম্যানুয়ালি পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় আট মাস পর গত বছরের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এরপর সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১১টি শিক্ষা বোর্ডের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী।

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950